সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কালীগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারী আটক করেছে থানার পুলিশ 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৩৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ মোছাঃ দিলরুবা (৪২) ও মোসা. শবনাম বেগমকে (৪৮) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই (নিঃ) মো. রাসেল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন পুন্যারটেক গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পার্শ্ববর্তী অলুয়া গ্রামের বেলায়েত হোসেন বেনুর স্ত্রী মোসা. দিলরুবা ও গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া মাঝিরখোলা গ্রামের মৃত কালিম লস্করের স্ত্রী মোসা. শবনম বেগমকে ১৫ পিস ইয়াবা ট্যাবেলটসহ আটক ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর