বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

কালীগঞ্জে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ 

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৯, ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ

ফারুক হোসাইন  লালমনিরহাট জেলা প্রতিনিধি :-

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করা হয়।

 

বুধবার(২৯ মার্চ)দুপুরে কাকিনা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব সিরাজুল ইসলামের সার্বিক তত্বাবধানে কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু, উপজেলা সহকারী প্রোগ্রামার আইটি বিভাগ মোস্তফা জব্বার।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইয়াকুব আলী, আতাউজ্জামান রঞ্জু, তুহিনুর রহমান তুহিন, শরফ উদ্দিন শরিফ, রশিদুল ইসলাম, আয়নাল হক, শাহাবুদ্দিন, রমজান আলী, ইয়াসিন আলী ও সংরক্ষিত মহিলা সদস্যগণ প্রমুখ।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু বলেন, মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমুদয় টাকা ফেরত পাবে বলেও জানান মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু জানান।

 

উদ্বোধনী দিনে কাকিনা ইউপির ২৫০ জন উপকারভোগীকে গত দু’মাসের ৩০ কেজি করে ৬০ কেজি চাল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর