মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

কালীগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা পালিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৭১ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

গাজীপুর জেলা প্রতিনিধি: মো. নাসির উদ্দিন

গাজীপুরের কালীগঞ্জে শীল সম্প্রদায় ঐক্য সংঘের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকার মাধবের বাড়ি সংলগ্ন লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এই পূজার আয়োজন করা হয়।

পূজা উপলক্ষে পুরো আশ্রমটি বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পূজা উদযাপন কমিটি এই দিন সকাল থেকে সব সেলুন বন্ধ রেখে পূজায় অংশ নেন। পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সেবা গ্রহণ, প্রসাদ বিতরণ এবং আরতি নাচ। শ্রী রতন কর্তা চক্রবর্তী পূজার অর্চনা পরিচালনা করেন।

এ সময় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা হরিপদ চন্দ্র শীল, কালু চন্দ্র শীল, সভাপতি শান্তি চন্দ্র শীল, সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র শীলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষের সমাগম ঘটে।

পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তি চন্দ্র শীল জানান, গত বছরের তুলনায় এবার আরও বেশি মানুষের সমাগম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর