শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা সভাপতি যাকারিয়া হোসাইন বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—গাজীপুর মহানগর ওলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইদুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক এবং কামড়া মাশক ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আহসান মুজাহিদ।

বক্তব্য রাখেন চান্দুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসেন, বাঘুন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তৈয়বুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আবু হানিফা, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা মো. রুহুল আমিন গাজীপুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পুবাইল থানা আমির মো. আশরাফ আলী কাজল, উপজেলা আমির হাজী মো. আফতাব উদ্দিন এবং সাবেক আমির মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি এড. মো. তাইজুল ইসলাম, গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব, ওলামা পরিষদের কেন্দ্রীয়/বিভাগীয়/জেলা/উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে ইসলাম, সমাজ ও নৈতিকতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচ্য ইস্যু তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর