সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

কালীগঞ্জে চলন্ত ট্রেনের  দুই বগি লাইনচ্যুত

সামসুল হক জুয়েল / ৩৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

 

গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী–ভৈরব রেলপথের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   এতে  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

রেলওয়ে সূত্র জানায়, টঙ্গী–ভৈরব রেললাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামানো হয়।

 

ঘটনার সাথে সাথেই রেলওয়ে কর্মীরা ব্যবস্থা নিয়ে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

 

টঙ্গী–ভৈরব ট্রেনের ডাবল লাইন হওয়ায় ওই সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। এতে এই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর