বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

কালীগঞ্জে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুরের কালীগঞ্জে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন হয়েছে।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত সুকণ্ঠ কস্তার পুত্র সুমন কস্তা (৪৫) তার বন্ধু একই গ্রামের গিলবার্ট ডি কস্তার পুত্র নন্দন ডি কস্তার বাড়িতে যায়। সেখানে দুই বন্ধু একসাথে বসে মদ্যপান করে। এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির হলে নন্দন ডি কস্তা একাধিকবার ছুরিকাঘাত করে সুমন কস্তাকে হত্যা করে। নিহত সুমন পেশায় একজন বাবুর্চি। হত্যার পর সুমনের লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে নন্দন পালিয়ে যায়। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। খবর পেয়ে সুমনের পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন। নিহতের বুকে, গলায় ও মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত সুমনের মা লতা কস্তা বাদি হয়ে কালীগঞ্জ থানায় বুধবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর