শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী 

সামসুল হক জুয়েল / ৭৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ৩, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

 

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপেøেক্রর বাস্তবায়নে এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানিয়েছে, ২৮ মে হতে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। ২৮ মে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। ২৯ মে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা, শিশুদের নিয়ে নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন ও হত দরিদ্রদের মাঝে ফুট বাস্কেট বিতরণ করা হয়েছে। ২৯ মে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মে উপজেলা শিক্ষা কর্মকর্তার অংশগ্রহণে বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। ৩১ মে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি বার্তা অবহিতকরণ ও পুষ্টি বিষয়ক কুইজ এবং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১ জুন মাদের নিয়ে সমাবেশের আয়োজন করে শিশু, মা ও গর্ভবতী নারীদের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের সঠিক উপায় সম্পর্কে অবহিত করা হয়েছে। ২ জুন প্রবীণ পুষ্টির সমাবেশের আয়োজন করা হয়। ৩ জুন পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের অংশ গ্রহণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সরকারী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মো. রেজাউল হক এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সরকারী হাসপাতালের বিশেষজ্ঞ ডা. ইশিতা দাস, ডা. সৈয়দ মো. শহিদুল ইসলাম, পরিসংখ্যানবিধ কাজী মো. নাজমুল হক, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দেব প্রসাধ মিত্র সহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর