শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সামসুল হক জুয়েল / ৬১ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ২৮, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

 

 

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। বুধবার (২৮ মে) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপেøেক্রর বাস্তবায়নে এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানিয়েছে, ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন উদ্বোধন ছাড়া দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা, শিশুদের নিয়ে নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা ও হত দরিদ্রদের মাঝে ফুট বাস্কেট বিতরণ, তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ যে কোন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সমাবেশ আয়োজন, উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি বার্তা অবহিতকরণ ও পুষ্টি বিষয়ক কুইজ এবং প্রতিযোগীতা, পঞ্চম মাদের নিয়ে সমাবেশ আয়োজন, শিশু, মা ও গর্ভবতী নারীদের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের সঠিক উপায় সম্পর্কে অবহিত করণ, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টির সমাবেশ আয়োজন ও সপ্তম দিন পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্যদের অংশ গ্রহণে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শারমিন শাথী প্রমূখ।

 

এতে পুষ্টি সপ্তাহের কার্যাবলী ও পুষ্টিতথ্যের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সরকারী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দেবাশীষ সহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তনিমা আফ্রাদ পুষ্টিকর খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি ও পরিবারভিত্তিক পুষ্টি কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন। এই আয়োজনের মাধ্যমে সবার মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর