মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

কালীগঞ্জে ট্রেন ও গরুর সংঘর্ষে ইঞ্জিন বিকল

রিপোর্টারের নাম / ২৬৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১০, ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ

ফারুক হোসাইন জেলা প্রতিনিধি, লালমনিরহাট :

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের বিদ্যোল দোলা নামক এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়েছে ট্রেনের ইঞ্জিন। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত ট্রেনযাত্রী।

 

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

কাকিনা রেলস্টেশনের মাস্টার আসির উদ্দিন বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২৯০৩ নম্বর লোকাল ট্রেনটি কাকিনা রেলস্টেশন আসার পর তুষভাণ্ডার রেলস্টেশনের দিকে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের এয়ার পাইপ ফেটে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

 

এতে দুই ঘণ্টা ধরে ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে আছে। নতুন ইঞ্জিনের জন্য লালমনিরহাটে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত ট্রেনটি বুড়িমারীর দিকে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

 

ট্রেনযাত্রী ফরহাদ হোসেন বলেন, লালমনিরহাট থেকে আসার পথে তুষভাণ্ডার এলাকায় একটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরুটি পড়ে যায়। পরে ট্রেনটি কিছুদূর আসার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে আরেকটি ইঞ্জিন আসার অপেক্ষা করছি।

 

ট্রেনচালক আরিফুল হক রিংকু বলেন, কাকিনা রেলস্টেশন ছাড়ার পর দুটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গরু দুটি। এতে ইঞ্জিনের এয়ার পাইপ ফেটে যায়। বিকল হয়ে পড়ে ইঞ্জিন। আরেকটি ইঞ্জিনের জন্য লালমনিরহাট রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর