বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

কালীগঞ্জে তারুণ্য উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১০, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব উপলক্ষে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত দল নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়।

গত ৬ নভেম্বর সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে ফুটবল এবং ৯ নভেম্বর কালীগঞ্জ আর আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চুকবল খেলার মধ্য দিয়ে তারুণ্য উৎসবের উদ্বোধন হয়।

এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালে বক্তারপুর ইউনিয়ন পরিষদ বনাম কালীগঞ্জ পৌরসভার মধ্যে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে বক্তারপুর ইউনিয়ন পরিষদ ৩-১ গোল ব্যবধানে পৌর দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

অপর সেমিফাইনালে তুমুলিয়া ইউনিয়ন পরিষদ ১-০ গোলে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।

আগামী ১২ নভেম্বর বক্তারপুর ইউনিয়ন পরিষদ এবং তুমুলিয়া ইউনিয়ন পরিষদ ফাইনাল খেলায় মুখোমুখি হবে। খেলা অনুষ্ঠিত হবে কালীগঞ্জ আর আর এন পাইলট স্কুল মাঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম আসন্ন ফাইনাল ম্যাচে সকল শ্রেণি-পেশার জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর