সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

সামসুল হক জুয়েল / ৭০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

 

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ও তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্রোর দ্বিতীয় তলায় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এই সময় অন্যান্যের মাঝে জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন কর্মকর্তা বহিৃ শিখা রায়, জাতীয় মহিলা সংস্থার উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া উপস্থিত ছিলেন।

জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম জানান, প্রশিক্ষিত বেকার ও উদ্যোগী নারীদের জীবন ও জীবিকার অবস্থান পরিবর্তনের জন্য হাতে কলমে শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয়ের জন্য দোকান করে দিয়েছে সরকার। নারী উদ্যোক্তারা তাদের তৈরিকৃত কাপড়, নকশীকাথা, সুতা ও পাটজাতের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এবং খাবার বিক্রয় করবেন এই বিক্রয় কেন্দ্রে। এছাড়া উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যসামগ্রী এখানে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর