শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

কালীগঞ্জে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের নিকট আত্মসমর্পণ করলেন, বাবা

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪, ২:৫৪ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের কালীগঞ্জে, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবারের লোকজনসহ এলাকাবাসীও। ছেলের মারধর আর অত্যাচার অতিষ্ঠ হয়ে, প্রবাস ফেরত মাদকাসক্ত ছেলে কাউসার বাগমার (২৪)কে ঘুমন্ত অবস্থায় তার কক্ষে গাছ কাটার কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে, পুলিশের নিকট আত্মসমর্পণ করলেন, বাবা।

(০৩’ই এপ্রিল ২০২৪) বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে পূর্ব পাড়া গ্রামের আব্দুর রশীদ বাগমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর রশিদ বাগমারের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট কাউসার বাগমার, নিহতের পারিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোঃ কাউছার বাগমার প্রায় চার বছর প্রবাসে (সৌদি আরব) চাকুরী করে প্রায় ১ বছর পর্বে দেশে চলে আসে। বিদেশে যাবার আগে সে এলাকার নেশাগ্রস্থদের সাথে চলাফেরা করায় তার পিতা আব্দুর রশিদ তাকে ভালো করার জন্য বিদেশ পাঠিয়ে দেয়। ৪ বছর বিদেশে থেকে দেশে ফিরে পুনরায় এলাকার মাদকাসক্তদের সাথে চলাফেরা শুরু করে কাউছার। এক পর্যায়ে সে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে, গত এক বছরে প্রবাসের জমানো টাকা নেশা ও জুয়া খেলে শেষ করে আরো টাকার জন্য সে প্রতিনিয়তই তার পরিবারের লোকজনদের সাথে ঝগড়া করাসহ মারধর করতো। এ নিয়ে এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে একাধিকবার সালিশ দরবার করেও কোন ফল পায়নি তার পরিবারের লোকজন। অবশেষে মাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত ছেলে’কে নিজের ব্যবহৃত গাছ কাটার কুড়াল দিয়ে হত্যা করার পর, পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, কাউসার বাগমারের পিতা আব্দুর রশিদ বাগমার।

নিহত কাউসারের মা মোসলেমা বেগম বলেন, কাউছার জুয়া খেলাসহ মাদকাসক্ত ছিল। জুয়া ও নেশার টাকার জন্য সে প্রায় সময়ই বাড়িতে ঝগড়া বিবাদ, ভাংচুর করাসহ আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিতো। গত কয়েকদিন ধরে বাড়ীর ভিটা থেকে ২ শতাংশ জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য তার বাবার উপর চাপ সৃষ্টি করে। মঙ্গলবার সারারাত নেশা করে ও জুয়া খেলে বুধবার ভোরে বাড়ীতে এসে টাকা চাইলে আমি না করে দেয়ায় আমাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি তার বাবা জানতে পেরে ক্ষোভে দুঃখে নিজের ব্যবহারিত কোরাল ঘুমন্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের বড় ভাই আশরাফুল জানান, আমার ভাই কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো এবং মাদক সেবন করতো ও জুয়া খেলতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে বাড়ির আসবাবপত্র ভাংচুর করতো ও মাকে মারধরও করতো। গত রাতেও সে বাহিরেই ছিলো। সকালে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। মা কাঁদতে কাঁদতে বাবাকে ঘটনাটি বলে বাড়ি ছেড়ে চলে যান। তার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাতাব উদ্দিন ঘটনার সততা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের সাথে জরিত নিহতের বাবা’কে গ্রেফতার করা হয়েছে। নিহত মোঃ কাউসার বাগমার’কে প্রাথমিক সুরতহাল রিপোর্টের প্রতিবেদন শেষে লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর