মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৪৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ৫, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

মো: নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৩ জনকে ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার (০৪ নভেম্বর ২০২৫) উপজেলার নাগরী ইউনিয়নের দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় জনৈক মন্তাজের নির্মাণাধীন বাড়ীর সামনে থেকে মোঃ রতন মোল্লা (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-০৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন এবং তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।

পরে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে উলুখোলা ব্রিজের পশ্চিম পাশে সেনপাড়া অটোষ্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে মোঃ রায়হান ইসলাম শান্ত (২০) ও মোঃ ইফরান মিয়া (২১) কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-০৪, ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন, তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।

অভিযান সম্পর্কে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান :

“মাদক নির্মূলে পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এলাকায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর