সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ২জন

মোঃ ফারুক হোসাইন, লালমনিরহাট জেলা প্রতিনিধি / ১৮৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসাইন, লালমনিরহাট জেলা প্রতিনিধি

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চাচা ও ভাতিজা। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহতরা হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও তার চাচা সিরাজুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর ইসলাম। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ছুটে যান অপর ভাই দেলোয়ার হোসেন। তিনিও বিদ্যুতায়িত হয়ে আটকে যান। খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম গিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আটকে যান।

 

পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন।

 

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চারজনের দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাকি দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর