রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা

সামসুল হক জুয়েল / ৬৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

 

ঐক্যবদ্ধ হয়ে সকলে মাদকের বিরুদ্ধে কাজ করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সভাকক্ষে নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উলুখোলা পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক মো. ইউসুছ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হান্নান মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার, বিরতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা সরকার, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রোকসানা আক্তার ও কহিনুর বেগম,  সদস্য মুজিবুর রহমান, নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, সমাজসেবক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন শেখ প্রমুখ।

 

বক্তারা বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের ছবি মহল্লার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে দিতে হবে। যাতে সাধারণ জনগণ তাদের চিনতে পারে। মাদক এলাকা থেকে নির্মূল করতে হলে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা মূলক সভা করতে হবে। প্রতিনিয়ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সেমিনারের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। প্রত্যেক এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। প্রতিযোগিতামূলক ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার ব্যবস্থা নিতে হবে। খেলাধুলা ও বই পড়ার প্রতি যুব সমাজকে মনোনিবেশ করতে হবে। সকলের সদ্বিচ্ছায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করলে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর