সামসুল হক জুয়েল
কালীগঞ্জে কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে মোল্লা কল্যাণ ট্রাষ্টের প্রতিষঠাতা চেয়ারম্যান গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গোলজার হোসেন মোল্লার সার্বিক তত্বাবধানে ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাছুম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লা কল্যান ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান শামিমা সুলতানা রিনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৫ কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাঈম, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ দেওয়ান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার। এসময় অন্যান্যের মাঝে বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহিম শেখ, মানিক মাস্টার, আব্দুল্লাহ আল মামুন মাস্টার, মোয়াজ্জেম হোসেন রাসেল মাস্টার, মোতাহার শেখ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।