বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। মাল্লা কল্যাণ ট্রাস্ট এর  চেয়ারম্যান মো. গোলজার হোসেন মোল্লার নিজস্ব অর্থায়নে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃত্তি পরীক্ষা পরিচালনা ও বাস্তবায়নে কাজ করছে বিসমিল্লাহ ফাউন্ডেশন। শুক্রবার ১৫ নভেম্বর ও শনিবার ১৬ নভেম্বর দুইদিন এ বৃত্তি চলবে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় ও জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় এ দুইটি ভেনুতে স্বনামধন্য ৩৪টি সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেণীর ৬৩২ জন শিক্ষার্থী  এতে অংশগ্রহন করেন। সকাল ১০ টা থেকে পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর ১২ টা পর্যন্ত পরীক্ষা চলে। দুইটি কেন্দ্রে শিক্ষার্থী ও অভিবাবকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এসময় আয়োজক ও অভিবাবকগন পরীক্ষায় সন্তোষ প্রকাশ করে মোল্লা কল্লাণ ট্রাস্টেও চেয়ারম্যান সমাজ সেবক গোলজার হোসেনের প্রশংসা করেন।।

অভিবাবকরা জানান, মেধার বিকাশ সাধনে এ ধরনের জ্ঞানমূলক পরীক্ষা শিক্ষাথীদে মাঝে প্রতিযোগিতা ও জ্ঞান আহরনে আগ্রহ বৃদ্ধি করে।

এসময় কেন্দ্র পরিদর্শন করেন মোল্লা কল্যাণ ট্রাস্টেওে চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলজার হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ ও দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক সামসুল হক জুয়েল, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আল মামুন, বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন মাষ্টার, মোয়াজ্জেম হোসেন রাসেল মাষ্টার,লিটন ফরাজী প্রমুখ। চুপাইর উচ্চ বিদ্যালযের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, হল সুপারের দায়িত্ব পালন করেন জামালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্সক আব্দুর রহিম শেখ। অপরদিকে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় কেদ্রে সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এবং হল সুপার হিসেবে ছিলেন জামালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আলমগীর ও এমদাদুল হক মানিক মাষ্টার। উল্লেখ্য, ঊক্ত মেধাবৃত্তির ফলাফল দ্রুতই জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর