সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে শিয়ালের কামড়ে শিশু সহ আহত ৩

রিপোর্টারের নাম / ৩৩১ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৪, ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ

ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ

 

 

 

৪ মার্চ শনিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে কাজীরহাট বাজারের দক্ষিণ পার্শ্বে রেললাইনের পাশে শরবত আলীর কন্যা ছনিয়া খাতুন (৬) সকালে নিজ বাড়ির রান্না ঘরের সামনে বসে খেলাধুলায় মগ্ন ছিল। হঠাৎ করেই বাড়ির পিছন দিয়ে একটি শেয়াল অতর্কিত ভাবে মেয়েটির উপর হামলা করে এবং তার মাথায় কামড় দিলে কয়েক জায়গায় ক্ষত বিক্ষত হয়।মেয়েটির আর্তচিৎকারে অভিভাবকরা এগিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায়।

রেললাইনের পাশেই কৃষক শফিয়ার রহমান (৬০)ভুট্টা ক্ষেতে কাজে মগ্ন থাকায় পিছন থেকে অন্য একটি শিয়াল তাকেও আক্রমণ করে এবং পায়ে কামড় দেয়।

 

এর কিছুক্ষণ পরেই রেললাইনের উত্তর প্বার্শে সোহেল রানার মেয়ে সুমনা খাতুন (৩) নিজ বাড়ির আঙ্গিনায় খেলারত থাকলে বাড়ির পিছন দিয়ে শিয়াল এসে অতর্কিত ভাবে তাকেও হামলা করে এবং তার নাক ও চোখের উপরে ও নিচে কামড় দেয়। বাড়ির লোকজন মেয়েটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করেন।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়ীত্বরত চিকিৎসক জান্নাতি ফাতেমা বলেন, শিশুটির অবস্থা তেমন ভালো ছিল না, তার চোখের উপরের কিছু অংশ ছিড়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার্ড করি।

 

এলাকাবাসীরা জানায় একইভাবে গ্রামের বেশ কিছু গবাদিপশুকেও শিয়ালের দল আক্রমণ করেছে।এলাকায় শিয়ালে আক্রমন থেকে বাঁচাতে শিশু ও গবাদিপশু নিয়ে চরম আতঙ্কে রয়েছেন অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর