রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুন ২২, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি:

 

 

গাজীপুরের কালীগঞ্জে কুষ্টিয়ার এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাসিবুর রহমান রিজু ও গাজীপুরের শ্রীপুরে ডিবিসি টেলিভিশন মাহমুদা শিকদার ও তার সহকর্মীর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ২১ জুন শুক্রবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানটি শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং মলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে এশিয়ান টিভি কালীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমানে সভাপতিত্ব ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পনির, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি কাজী নোমান, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন প্রমূখ।

 

 

মানববন্ধনে বক্তাগণ গাজীপুরের শ্রীপুরে ডিবিসি টেলিভিশন মাহমুদা শিকদার ও তার সহকর্মী ও কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা কালীগঞ্জসহ দেশের কোথাও যদি সাংবাদিকদের উপর হামলা হলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে আরও যারা উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর