বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আটক

রিপোর্টারের নাম / ২১৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল,  গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান ভুইয়া রনি (৪১) কে আটক করা হয়েছে। ঈদের দিন রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থেকে স্বপরিবারে ঈদুল ফিতর উদযাপন করতে রনি বাড়ী আসে। ঈদের দিন বিকেলে বিষয়টি টের পেয়ে প্রায় ৩/৪শ এলাকাবাসী তার বাড়ী ঘেরাও   করে   তাকে   মারধর   করতে   থাকে।   এসময়   রনি   ঘরে   ডুকে   ফেসবুক   লাইভে   এসে   জানায় জামায়াতের স্থানীয় আমীর আমিনুল ও তার ছেলে তার বাড়ীতে হামলা এবং তাকেসহ পরিবারের সদস্যদের মারধর করেছে। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে রনিকে আটক করে থানায় নিয়ে আসে। উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ফিরিন্দা এলাকায় বিএনপি’র স্থানীয় অফিস ভাংচুরের ঘটনায় দায়েরকৃত ১৬(২৫) নং মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাবেক নেতা রনিকে তার নিজ  বাড়ীতে এলাকাবাসী  অবরুদ্ধ ও মারধরের ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রনির সাথে স্থানীয় কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। রনির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর