শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কালীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির-শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৮:১৩ পূর্বাহ্ণ

মোঃ ফারুক হোসাইন জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ

 

আজ ২১ ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ মাটির বীর সন্তান।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান।সারাদেশের মানুষ আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সারা দেশের ন্যায় রংপুরেও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

সোমবার (২১ ফ্রেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসন প্রত্যেক টি দপ্তর বিভিন্ন সংগঠন রিপোর্টার্স ইউনিটি কালীগঞ্জ।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির জনাব ওসমান গনী, ফারুক হোসেন ,মোঃ ফিরোজ আহমেদ, আল-আমিন বাবু, মোসলেম উদ্দিন রনি, আলী হোসেন, আল-আমিন ইসলাম,স্বাধীন ইসলাম, মোঃ আব্দুল হাকিম, ইসরাফিল আহমেদ,মোঃ সাদিকুল ইসলাম সাদ্দাম,এ ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর