শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

কালীগঞ্জ পৌরসভায় আই ইউ জি আই পি এর আওতায় মহা পরিকল্পনা (মাস্টার প্ল্যান ) কাজ চলমান

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৯২ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুন ২৩, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা গত ২০১০ সালে কালীগঞ্জ ইউনিয়নকে পৌরসভায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ ১৫ বছর পর বর্তমান সরকার এর আই ইউ জি আই পি এর আওতায় আধুনিক নগরায়নের অংশ হিসেবে পৌরসভা কে বর্তমান বিদ্যমান অবস্থা থেকে একটি অত্যাধুনিক এবং পৌরবাসীর আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে মাস্টার প্ল্যান এর কাজ চলমান। বাংলাদেশের সুনাম ধন্য কম্পানি ডিডিসিএল এই মাস্টার প্ল্যান প্রকল্পের কাজ করছেন।

 

কোম্পানীর দক্ষ প্রকৌশলী ও মাঠ কর্মীদের দিয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডের বর্তমান চিত্র ,অবকাঠামো সরজমিনে ডিজিটাল সার্ভের মাধ্যমে তুলে আনছেন। প্রতিটি ওয়ার্ডে পৌর বাসীদের সাথে আলোচনা করে সুন্দর একটি মাস্টার প্ল্যান কাজ করছেন। প্রত্যেকটি ওয়ার্ডের ধরন আলাদা ।প্রতিটি ওয়ার্ডে বর্তমান অবস্থায় কি কি সমস্যা আছে সমস্যাগুলো তারা চিত্র আকারে তুলে নিয়ে, কি কি উপায়ে পৌর বাসীদের এ ধরনের সমস্যা সমাধান করে কি আধুনিক নগরায়ন করা যায় তা নিয়ে আলোচনা করছে।

 

পাশাপাশি এ প্রকল্প মাধ্যমে কোন ওয়ার্ডের রাস্তা,ঘাট ,বিদ্যুৎ ব্যবস্থা ,লাইটিং ব্যবস্থা , ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশন, বর্জ্য অপসারণ সহ সকল ধরনের সুযোগ সুবিধা আওতায় নিয়ে আসার এটি মহাপরিকল্পনা করা হচ্ছে। পরবর্তী ধাপে কালীগঞ্জ পৌর প্রশাসক পৌরসভার সকল দায়িত্বপ্রাপ্ত কমিশনারদের সাথে নিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহ সকলকে সাথে নিয়ে দীর্ঘমেয়াদী এই মাস্টার প্ল্যান তৈরি করা হবে।

পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন কালীগঞ্জ পৌরসভার বর্তমান পরিস্থিতি থেকে মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) এর মাধ্যমে ভবিষ্যৎ কি কি উপায়ে নগরায়ন করে নগর বাসীদের সেবা দেওয়া যায় সেই লক্ষ্যে এই কাজ চলমান আছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ বলেন কালীগঞ্জের মানুষের জনদুর্ভোগ অপসারণ এর লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। বর্তমান মাস্টার প্ল্যান সম্পূর্ণ হলে প্রতিটি কার্যক্রম মাস্টার প্ল্যান মাফিক করতে পারব, তাতে করে পৌরবাসী দীর্ঘদিনের সুবিধা ভোগ করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর