শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম. কামরুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় কালীগঞ্জ বাজারের এফ এম জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একজনকে ৫০০ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় অপর একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এতে মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার টাকা। অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান, পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আলামিন ভূইয়া।

প্রশাসন সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর