বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

কালীগঞ্জ যুব সমাবেশে জামায়াতে ইসলামীর ‘উন্নয়ন রূপরেখা’ ঘোষণা

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৩৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-৫”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর হাজী মো. আফতাব উদ্দিন। সমাবেশে আগামীর উন্নয়ন রূপরেখা উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

উপজেলা সেক্রেটারি এডভোকেট মো. তাইজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন,গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সেক্রেটারি আ.স.ম ফারুক,নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন,গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান,গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম,গাজীপুর জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইয়াছিন আরাফাত,ঢাকা কলেজ ছাত্রশিবির সভাপতি মোস্তাকিম আহমেদ ।

এছাড়াও জামায়াতে ইসলামী কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, শত শত যুবক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সমাবেশে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর