বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৭৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (১৭ জুন) রাত ২টা ১৫ মিনিটে মহানগরীর কাশিমপুরের ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকার মাদার গেইট তিন রাস্তার মোড়ের সামনের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতরা হলো- ফয়সাল, সবুজ ইসলাম, আনারুল ইসলাম রানা, খলিল শেখ, সোহেল বাবু এবং শান্ত শাহ।

 

 

আটককৃতদের কাছ থেকে কালো রংয়ের প্লাস্টিকের বাটসহ ১টি চাইনিজ কুড়াল, ২টি স্টিলের চাপাতি ও ২টি স্টিলের চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘গতকাল রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর