বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

কাশিমপুরে ধর্ষণ মামলার স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে 

স্টাফ রিপোর্টার গাজীপুর / ১১০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ১৪, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

 

গাজীপুর মহানগরের কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ ও অপহরণ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জুলাই রোববার গাজীপুর নারী ও শিশু আদালতের বিচারক ওই রায় দিয়েছেন।তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে।  কাশিমপুর এলাকায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে গত ৪ এপ্রিল বাড়ির পাশ থেকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ওই ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষার্থী আদালতে আসামি বিএনপি নেতা তাহাজ উদ্দিন মোল্লা ঘটনার সঙ্গে জড়িত বলে জবানবন্দি দেয়।

রোববার দুপুরে তিনি গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন জানান তাহাজ উদ্দিন মোল্লা গ্রেফতার হয়েছে এ বিষয়ে আমি অবগত নাই। প্রতিবেদককে জানান আপনার মাধ্যমে জানতে পারলাম। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মামলার ভিকটিমের জবানবন্দিতে তাহাজ উদ্দিন এর নাম আসায় আদালতে তাহাজ উদ্দিন মোল্লা জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর