শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

কাশিমপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

নজমুল হক,স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুরের কাশিমপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর শনিবার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পূজামণ্ডপ গুলোতে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেন।ডিসি রবিউল হাসান জানান, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।এ সময় অতিথিরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক রহিম মাতাব্বর, বাংলাদেশ জামাত ইসলামের কাশিমপুর থানার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল্লাহ কাসেমী এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সোহাগ হোসেনসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর