শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি পালানোর চেষ্টা কোনাবাড়ী থানায় মামলা 

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

 

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন বন্দীর পালানোর চেষ্টা করেছেন। পরে তাঁদের কারাগারের অন্য সেলে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কারাগার থেকে পালানোর চেষ্টা করা বন্দীরা হলেন টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম। তাঁরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। পালানোর চেষ্টার অভিযোগ তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মামলার তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর মাঝামাঝি স্থানে তমাল নামে একটি ভবন রয়েছে। ওই ভবনের ১২ নম্বর কক্ষে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ওই কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধান কারারক্ষী মোখলেছুর রহমান। এ সময় তিনি ‘তমাল’ ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান।পর দিন বুধবার সকালে ওই কক্ষে তল্লাশি করে একটি লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা একটি রশি, ২৫ ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরি দুটি আংটা, ১০ ফুট লম্বা একটি খুঁটিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা কারা কর্তৃপক্ষকে জানান, কারাগার থেকে পালানোর প্রস্তুতি হিসেবে ওই সরঞ্জাম তাঁরা প্রস্তুত ও সংগ্রহ করেছিলেন।ওসি সালাহউদ্দিন জানান, হাই সিকিউরিটি কারাগারের একজন জেলার এজাহার দিয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে। বর্তমানে কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর