সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত অভিনেত্রী শমী কায়সার

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গাজীপুর 

হত্যাচেষ্টা মামলায় ৯ মাসের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর আদালতের জামিনের নথি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পৌঁছালে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে রাত ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

ছাত্র–জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট ২০২৪ ঢাকার উত্তরা পূর্ব থানার অন্তর্গত আজমপুর এলাকায় বিক্ষোভ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান আহত হয়। পরবর্তীতে ২২ আগস্ট জুবায়ের থানায় মামলা করেন, যাতে ১১ জনের নাম উল্লেখসহ আরও ১৫০–২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে ছিলেন শমী কায়সার। মামলার পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর ২০২৪ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর উত্তরার সেক্টর–৪-এর একটি বাসা থেকে তাঁকে আটক করে। পরদিন তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরের ৮ ডিসেম্বর হাইকোর্ট থেকে তিন মাসের জামিন পেলেও ১২ ডিসেম্বর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দেন। অবশেষে গত ১০ আগস্ট২০২৫, বিচারপতি এ এস এম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুনরায় তাঁর জামিন মঞ্জুর করেন। কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওলিন নাহার বলেন, “আদালতের নথি পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় কারা ফটকে তাঁর স্বজনরা অপেক্ষা করছিলেন। দীর্ঘ কারাবাস শেষে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়ে শমী কায়সার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত ঢাকা চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর