শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মোংলায় মানববন্ধন 

মোংলা প্রতিনিধি / ৭৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২৯, ২০২৫, ২:১০ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা। রবিবার দুপুর সাড়ে ১২টায় পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড ব্যবসায়ী মোঃ নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন ও শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন, মার্চ টু এনবিআর’র নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাঁধা কোনভাবেই মেনে নেয়া হবেনা। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকুরী হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন। বক্তারা আরো বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদেরকে চাকুরীচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হোক। তারা আরো বলেন, আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধনসহ নানা ধরনের কঠোর কর্মসূচী দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর