অনুপ তালুকদার, মধ্যনগর উপজেলা প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাহালা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী কালী মায়ের পূজা অনুষ্ঠিত। (১২) ই মার্চ রোজ মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এ বছর ও সার্বজনীন শ্রী শ্রী কালী মায়ের পূজায় সনাতন ধর্মাবলম্বী মানুষের দেখা গেছে নারী-পুরুষের ভীর। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাহালা গ্রামে শ্রী শ্রী কালী মায়ের পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে। এই উৎসব পরিচালিত করেন গ্রামবাসী এবং ধর্মীয় পারবন সাশ্রিক নিয়ম দ্বারায় পূজা মন্ডপে মহাপ্রসাদ বিতরণ, হিন্দু সম্প্রদায়িক গান সহ বিভিন্ন বিনোদনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়েছে আলোকসজ্জায় উৎসব প্রাঙ্গন। মধ্যনগর উপজেলা বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মপ্রাণ নারী-পুরুষ ভক্তরা শ্রী শ্রী কালী মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতে এবং বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় প্রার্থনা করতে ছুটে আসেন মায়ের কাছে।