রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

কি শিক্ষা পাবো আমরা এটা কি ইসলামের শিক্ষা

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১২:৪৩ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর:

 

মাহফিলের ১ সপ্তাহ আগে থেকে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা ছেলেরা গাড়ি থামিয়ে, বাজারে বাজারে, গ্রামে গ্রামে গিয়ে টাকা উঠালো ।

 

আয়োজক কমিটি, বড় বড় দুর্নীতিবাজ,

ঘুষখোর, সুদখোরদের থেকে ডোনেশন নিলেন।

 

অতঃপর মাহফিলের দিন… তিনি হেলিকপ্টারে উড়িয়া আসিলেন, হেলিকপ্টার থামিলো, দেখিলাম হুজুর হেলিকপ্টার হইতে অবতরণ করিলেন, অতঃপর কিছুক্ষণ বিশ্রাম শেষে উন্নতমানের নাস্তা গলাধঃকরণ করিয়া হুজুর স্টেজে উঠিলেন।

 

তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়া কান্দিয়া, নবীজি (সাঃ) কীভাবে খেজুরের পাটিতে শুইতেন, কীভাবে পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল ভ্ৰমণ করিয়া ইসলামের দাওয়াত দিতেন,

কীভাবে প্রায়শই অনাহারে অর্ধাহারে থাকিতেন, বয়ান করিলেন। অতঃপর বয়ান শেষে গলা পর্যন্ত উদরপূর্তি করিয়া তৃপ্তির ঢেঁকুর তুলিয়া ১ লাখ টাকার ২টা বান্ডিল পকেটে পুরিয়া, আবার হেলিকপ্টারযোগে প্রস্থান করিলেন।

 

আর আমরা মাশাআল্লাহ,আলহামদুলিল্লাহ

বলিতে বলিতে বাড়ির পথে রওয়ানা হইলাম! অতঃপর সকাল ১২টায় ঘুম থেকে উঠিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করিলাম।

 

বাহ – বাহ – বাহ !

কি দারুণ বার্ষিক বানিজ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর