বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

কুকুরের কামড়ের পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৫, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

মোঃ আব্দুল বাতেন বাচ্চু।

 

কুকুরের কামড়ের পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে হাতুড়ে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল রাশিদুল ইসলাম নামে এক যুবকের। কুকুরের কামড়ের পর ভুল চিকিৎসায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

নিহত মো. রাশিদুল ইসলাম (২৬) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় সাদসান গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন।

অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক মো. আসাদুলের (৩০) বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তিনি উপজেলার জৈনাবাজার সরকার ফার্মেসির কর্মচারী।

এ ঘটনায় বিচার চেয়ে নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সুরাইয়া আক্তার বলেন, গত ১১ নভেম্বর বাড়ির পাশে আমার স্বামীকে একটি কুকুর কামড় দেয়। এরপর আমার এক স্বজনদের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে আমরা যোগাযোগ করলে অভিযুক্ত জানায় তার ফার্মেসিতে ভ্যাকসিন রয়েছে। এরপর বিকালে স্বামী রাশিদুলকে নিয়ে সরকার ফার্মেসিতে যাই। এরপর অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক আমার স্বামীর শরীরে একটি ইনজেকশন ও একটি ভ্যাকসিন পুশ করে। এর কয়েক দিন পর থেকেই স্বামীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বিষয়টি অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে অভিহিত করলে তিনি আমাকে ধমক দিয়ে বলেন- ১৫ বছর যাবত অভিজ্ঞতা নিয়ে এ কাজ করছি। এই বলে আমাকে বিদায় করে দেন।

তিনি বলেন, এরপর স্বামীর অবস্থা আরও বেশি খারাপ হলে গত ১ মার্চ ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আপনার স্বামীকে কুকুরে কামড়ানোর পর সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান না করে ভুল চিকিৎসা করার কারণে অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে বাঁচানো সম্ভব না। এই বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বামীকে বাড়িতে নিয়ে আসার জন্য পরামর্শ দিলে হাসপাতাল থেকে চলে আসি। এরপর গত ২ মার্চ রাতে আমার স্বামী মারা যান।

অভিযুক্ত চিকিৎসক আসাদুল পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সরকার ফার্মেসির মালিক মজিবুর রহমান বলেন, আমার ফার্মেসিতে আসার পর আমার দোকানে থাকা একজন কর্মচারী ভ্যাকসিন দিয়েছে বলে শুনেছি। এখন আমার দোকানের কর্মচারীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছে।

আপনার কর্মচারী কি করে ভ্যাকসিন দেয়? এমন প্রশ্নের জবাব তিনি কোনো উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।

শ্রীপুর থানার এসআই রওশন আলী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর