স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে ঘিরে জেলায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁকে অবিলম্বে পদত্যাগ ও অপসারণের জোরালো দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল।
অভিযোগ উঠেছে, অন্নপূর্ণা দেবনাথ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দপ্তরে দায়িত্ব পালন করেছেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।
ডিসি পদে তাঁর নিয়োগের পরপরই একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে উচ্ছ্বাস ও অভিনন্দন জানানো হয়। বিশ্ব হিন্দু মহাজোটের একজন নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লেখা হয়, “অভিনন্দন ও শুভ কামনা রইল দিদিভাই।” বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে।