সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কুড়িগ্রামে ধরলার তীব্র ভাঙ্গনে আশ্রয় কেন্দ্র ও ভূমি অফিস সম্পূর্ণরূপে বিলীন

রিপোর্টারের নাম / ১৩০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-

 

কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজানী পাহাড়ি ঢলে প্রচন্ড স্রোতে ধরলা নদীর চলমান তীব্র ভাঙ্গনে বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়েছে।

৩ অক্টোবর ২০২৪ ইং বৃহস্পতিবার সকালে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ খুদিরকুটি বন্যা আশ্রয়ে কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বৃহস্পতিবার রাতে সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি কমিউনিটি ক্লিনিক বিলীন হওয়ার ৩ দিন পর ভয়াবহ ভাঙ্গনে খুদির কুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস স্থাপনাটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে ।এলাকাবাসীর মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় , দেলদার, জাকির হোসেন, শাহানুর, নুর আলম , রতন, মিজানুর রহমান , আমিনুল সহ অনেকে জানান গত কয়েক দিনের ভাঙ্গনে প্রায় ২ শত পরিবারের বসত ভিটা , ৫ একর আবাদি জমি ,পারিবারিক কবরস্থান বিলীন হয়ে গেছে। অনেকে নিরাপদ স্থানে যাচ্ছেন। ভাঙ্গন কবলিত এলাকার পরিবারগুলো মানবতার সহিত দিন যাপন করছেন ।

ভাঙ্গন রোদে ও ভাঙ্গনে স্বীকার পরিবার গুলোর জন্য পূর্ণবাসনের দাবি জানায় তারা।

ভাঙ্গনের শিকার অনেকে কোথায় থাকবে দুশ্চিন্তায় পড়েছে আঙ্গনে শিকার পরিবার গুলো।

বর্তমান ভাঙ্গনের সম্মুখীন হয়েছে খুদির কুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় সহ শত শত বসত বাড়ি ও আবাদি জমি ।এ ব্যাপারে বৃহস্পতিবার ৩ আগস্ট উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান মুঠোফোনে জানান বেগমগঞ্জ স্পটে ভাঙ্গন কবলিত এলাকায় আমি নিজে সব সময় খোঁজ খবর রাখছি এবং আমাদের লোক পাঠাচ্ছি সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা যায় তা আমি ইনশাল্লাহ করব ও করে যাচ্ছি।এ প্রতিবেদক কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ৩ অক্টোবর বৃহস্পতিবার এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন , আমরা বিষয়টি সব সময় খবর নিচ্ছি । ভাঙ্গন রোধে এ পর্যন্ত সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলানো কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর