বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে আগুন পানিতে নিভাতে পারছেন না

রিয়াজুল হক সাগর, রংপুর / ৭৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস

 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় শতবর্ষী এক কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (০১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। এটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে মানুষ।

 

উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ বলছে, এটা আল্লাহ প্রদত্ত আগুন।

 

স্থানীয়রা জানান, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসল আমরাও বুঝতে পারছি না।

 

স্কুলশিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি।

 

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর