শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

কুড়িগ্রাম সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ২৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৪)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।

 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত রাইফেল গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।

 

গুলির শব্দ শুনে ক্যাম্পে দায়িত্বরত অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে টেনে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তার সিপাহী নম্বর ১১৪৬০৪।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর