রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব  আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সমর্পণ

কুমিল্লা- ০৯ আসনে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী মান্নানের শোডাউন ও গণ সংযোগ

রিপোর্টারের নাম / ১৩০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

 

লাকসাম-মনোহরগঞ্জ কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা আসনে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী আব্দুল মান্নানের সম্ভাব্য প্রার্থী হিসাবে ব্যাপক শোডাউন ও গণসংযোগ করেছে। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাড়ী বহর নিয়ে ঢাকা থেকে লালমাই পৌঁছলে লাকসাম-মনোরগঞ্জ উপজেলার আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে। হোন্ডা ও গাড়ী বহর নিয়ে মুদাফরগঞ্জ মাওলানা সাহেব বাজার, চিতোষী-বিজরা হয়ে শ্রীয়াং যায়। পথে পথে গাড়ী থেকে নেমে বিভিন্ন দোকান ও বাজারে মানুষের সাথে কৌশল বিনিময় করে এবং নিজকে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে দোয়া চায়। গতকয়েকদিন পূর্বে শ্রীয়াং এলাকা আওয়ামীলীগের দলীয় মেম্বার আবুল কাশেম প্রতিপক্ষের হাতে নিহত হয়। দলীয় নেতকার্মীদেরকে নিয়ে আবুল কাশেমের কবর জিয়ারত করেন। শোকাহত পরিবারকে শান্তনা দেন। প্রয়াত কাশেমের মৃত্যুর পিছনে যারা জড়িত তাদের বিচারের আশাস দেন। পরিবারকে আর্থিক অনুদান সাহায্য করে। এরপর অসুস্থ্য সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবিরের লাকসাম পশ্চিমগাঁও এলাকা দেখতে যায় এবং খোঁজ খবর নেয়। দুপুরে গাজী সাহেব মাজার জিয়ারত করেন এবং জুম্মার নামাজ আদায় করেন। এরপর লাকসাম পৌর এলাকার বিভিন্ন স্থানে শোডাউন করে। দুপুরের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণ চাঁনপুর, হাসিরপাড় ও মনোহরগঞ্জ বাজার, দিশাবন্দ হয়ে তাহেরপুর, খিলা হয়ে আবারও লাকসামের বিভিন্নস্থানে গণসংযোগ অব্যাহত রাখে।

উল্লেখ, ২৭ বছর যাবত থেকে লাকসাম-মনোহরগঞ্জ কুমিল্লা-০৯ আসন থেকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসাবে তাজুল ইসলাম পর-পর চারবার এমপি নির্বাচিত হয়ে আসছে। ২০০৯ সালে তাজুল ইসলাম নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দায়িত্ব পান। হঠাৎ করে সম্প্রতি অনীক হত্যায় জানাযায় অংশ গ্রহণ করে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান। গত ১৫ আগষ্ট দলীয় নেতকার্মীদেরকে নিয়ে আব্দুল মান্নান আলাদা ভাবে দৌলতগঞ্জ বাজারে শোক সভা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর