বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

কুয়াকাটায় আবাসিক হোটেলে হামলা নিয়ে মুখোমুখি বিএনপি ও শ্রমিক দল !হামলার ঘটনা মিথ্যা দাবি শ্রমিক দল সম্পাদকের

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

মোঃ রুমি শরীফ, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় বিএনপি নেতার একটি আবাসিক হোটেলে হামলাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও শ্রমিক দলের দুই গ্রুপ। এ নিয়ে কুয়াকাটায় চলছে পাল্টাপাল্টি মিছিল। কুয়াকাটায় হোটেলে হামলার ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্র দাবি করে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল চুকানি।

 

মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জলিল চুকানির পক্ষে লিখিত বক্তব্যে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক রুমি শরীফ বলেন, কুয়াকাটা পৌর বিএনপির এক নেতার আবাসিক হোটেলে শ্রমিক দলের হামলার ঘটনা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। উল্টো আমার ওপর হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে। আমরা দুর্দিনে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতি করেছি। এখন আমাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য নিজের দলের একটি মহলের অপরাজনীতির শিকার হচ্ছি।

তিনি বলেন একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। দলকে ক্ষতি করা হচ্ছে। দীর্ঘ ১৬ বছর যারা স্বৈরাচারের তাবেদারি করেছে তারা এখন দলের ত্যাগীদের দলছাড়া করার চেষ্টা করছে।

তার দাবি মূলত কুয়াকাটা শ্রমিক দলের হ্যান্ডলিং সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দলের মধ্যে থাকা গুটিকয়েক লোক শ্রমিক দলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে ।

এসময় কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকির,সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন মৃধা, সহ সাধারণ সম্পাদক রুমি শরীফ, সাংগঠনিক সম্পাদক মিরাজ ফকিরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে কুয়াকাটা পৌর শ্রমিক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় জড়িতদের বিরুদ্ধে দিনে রাতে বিক্ষোভ মিছিল করছে দলের নেতাকর্মীরা। তারা দলের শীর্ষ নেতৃত্বের কাছে এ ঘটনার ফয়সালার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর