শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বাউবি উপাচার্যের নিন্দা

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।তিনি বলেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তা ও যুক্তির তীর্থস্থান। পারস্পরিক বোঝাপড়া, মনন, জ্ঞান-বোধ ও দর্শনের আদান-প্রদান-ই একটি বিদ্যাপীঠের সৌন্দর্য।

ড. ওবায়দুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষক মূলত একজন অভিভাবক, সমাজ বিনিমার্ণের সুনিপুণ কারিগর। এই অভিভাবকের উপর হামলা কুচক্রী মহলের নীলনকশার অংশ কী না দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও, আলোচনার মাধ্যমে বিবাদমান অন্যান্য বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর