সুমন গাজী:
বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল শ্লোগান দিয়ে নির্চানের পথ বন্ধ করা যাবে না। বিএনপির শক্তি এদেশের জনতা বর্তমানে সকল স্তরের জনগণের আকাঙ্ক্ষা সুন্দর সুষ্ঠ একটি নির্বাচন। নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না। শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় মুক্তমঞ্ছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই। তিনি নেতাকর্মীদের তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনা মেনে চলার আহবান জানান। এসময় আরও বক্তব্য রাখেন, ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাইয়া, খাইরুল কবির মন্ডল আজাদ, মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামিম, এস এম জাবেদ আহমেদ, খোকন প্রধান, ক্বারি সিরাজুল ইসলাম, জাফর আহমেদ সরকার, এস এম মাহফুল হাসান হান্নান, যুবদল নেতা সেলিম আহমেদ, সাবেক ছাত্রদল নেতা নাছিম মন্ডল, মামুন আকন্দ, আজিজুল হক রাজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।