শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী শনিবার

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

নজমুল হক ,স্টাফ রিপোর্টার গাজীপুর

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩ জানুয়ারি)। এবারের কৃষিগুচ্ছে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে একযোগে শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৮ ডিসেম্বর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (https://acas.edu.bd) এ প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তাসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম কাজ করবেন। আমরা আশা করছি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সেরা শিক্ষার্থীরাই এই ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।” উল্লেখ্য, এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর