বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

কৃষি দিবস ২০২৪ উপলক্ষ্যে বশেমুরকৃবি বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রিপোর্টারের নাম / ১৯৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১৬, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

 

জাতীয় কৃষি দিবস ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বাঁধন শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ ১৬ নভেম্বর, বাংলা ১লা অগ্রহায়ণ (১৪৩১) বিশ্ববিদ্যালয়ের জিন (Gene) ব্যাংকের ভিতর এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে বিভিন্ন ভেষজ ও ফলের বৃক্ষের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, বশেমুরকৃবি বাঁধন শাখার আহ্বায়ক মোঃ শফিকুল আলম, সদস্য সচিব তোফায়েল আহমেদসহ বাঁধনের অন্যান্য সদস্যবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ট্রেজারার বলেন, মানবতার জন্য বাঁধন যেমন মানুষকে আত্মার বাঁধনে বেঁধেছে, বৃক্ষও তেমনি মানুষের জীবনকে অক্সিজেন প্রদান, কার্বনডাই-অক্সাইড গ্রহণসহ নানানভাবে উপকার করে মানুষের অস্তিত্ব রক্ষার কাজ করে থাকে। এ কৃষি দিবসে বৃক্ষের অনবদ্য ভূমিকার কথাও তাঁর বক্তৃতায় সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। অন্যদিকে বশেমুরকৃবি বাঁধন শাখার আহ্বায়ক মোঃ শফিকুল আলম বলেন, মানবতার সেবা কেবল রক্ত দিয়েই হয়না, বরং এর সাথে নানান সামাজিক কার্যক্রমও জড়িত। মানুষকে সুস্থ্য থাকতে হলে বিশুদ্ধ রক্তের পাশাপাশি পরিবেশের সার্বিক উন্নয়নও জরুরি বলে এ আহ্বায়ক মনে করেন। উল্লেখ্য, ২০০৮ সালে নভেম্বর মাসে, বাংলা ১লা অগ্রহায়ণ ১৪১৫ সাল থেকে বাংলাদেশে জাতীয়ভাবে কৃষি দিবস পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর