মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৫, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধিঃ

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থিনাধীন আমবাগ পশ্চিম পাড়া চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) রাত দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্মীদের ব্যাক পোহাতে হচ্ছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, এটা একটি বড় মার্কেট। এ মার্কেটের ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের অফিসে থেকে আগুনের স্ফুলিঙ্গের লেলিহান দেখা যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর