সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কোনাবাড়িতে ঝুটের গোডাউন, বাড়ি ও দোকান আগুনে পুড়ে ছাই

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২৭, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ বউবাজার এলাকায় আটটি মুদি দোকান, একটি ঝুটের গোডাউন এবং একটি বাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে গুদাম, দোকান ও বাসার মালিকদের আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে কোনাবাড়ীর আমবাগ (বউবাজার ট্রাকস্ট্যান্ড) এলাকায় এ ঘটনা ঘটে। ঝুট গুদামের মালিক এমদাদুল হক বলেন, ‘আমি হঠাৎ আগুন জ্বলতে দেখি। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’ কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি এবং চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা দেড় ঘণ্টা চেষ্টা করে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঝুট কাপড়, কার্টন ও ওয়েস্টেজ, মুদি দোকানের মালামাল এবং বাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ (ঝুট গোডাউন) থেকে বিদ্যুতের শটসর্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল সোয়া ৮টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর