শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

কোনাবাড়ীতে এম এম ও মামুন নীটওয়্যার লিঃ এর শ্রমিকরা কাজে ফিরছেন 

রিপোর্টারের নাম / ৭১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ৬, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অবস্থিত এম এম ও মামুন নীটওয়্যার লিঃ পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। এতে সস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। আজ সকালে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায় শ্রমিকদের। এর আগে শ্রমিক অসন্তোষ এর কারণে ৩০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কারখানা দুটি। এর পর থেকেই শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। পরে দুই কারখানার শ্রমিকরা বিভিন্ন সময় কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ৫ মে অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধের নোটিশ প্রত্যাহার করলে শ্রমিকরা আজ সকালে কাজে যোগ দেয়। কারখানা খুলে দেওয়ায় শ্রমিকরাও আনন্দিত। তারা সবাই কাজে যোগদান করছে। কোন বিশৃঙ্খলা করবে না বলে জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন,আমরা কারখানা বন্ধ চাইনা আমরা কাজ করতে চাই। দুই একজনের জন্য আমরা কেন শাস্তি পাবো। এম এম নীটয়্যার লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (এডমিন) মোঃ মনোয়ার হোসেন জানান, আমাদের দুই কারখানায় প্রায় দশ হাজার শ্রমিক কাজ করেন। তারা খুবই শান্ত প্রকৃতির। কিন্তু কিছু দুস্কৃতিকারীরা কারখানা ধ্বংস করার পায়তারা করছে। যার কারণে এর আগে এম এম এবং মামুন নীটওয়্যারে ৩৭১ জন শ্রমিককে শ্রম আইন অনুয়ায়ী তাদের সকল পাওনাদি পরিশোধ করে (টার্মিনেশন) ছাঁটাই করা হয়। পরবর্তীতে দুই কারখানায় আরও ৩৮ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

 

গত ২৯ এপ্রিল কারখানা খুললে ছাঁটাইকৃত কিছু শ্রমিকের ইন্ধনে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। এর পর শ্রমিকদের দাবির পরিপ্রক্ষিতে ছয়দিন পর আজকে দুই কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকরা শৃঙ্খলভাবে কারখানা প্রবেশ করে। তিনি বলেন, প্রতিটি ফ্লোরে ঘুরে দেখেছি শ্রমিকরা শান্তভাবে কাজ করছে। আশা করি আর কোন সমস্যা হবেনা।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর