সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কোনাবাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত নাসিরউদ্দিন পালোয়ানের মৃত্যু 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গত ২৭-মে পূর্ব শক্রুতার জেরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানাধীন জরুর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুত্বর আহত হন নাসির উদ্দিন পালোয়ান (৯০) ও তাঁর পরিবারের ৮ সদস্য।

দীর্ঘ ১ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার রাত ১১টার দিকে তিনি উত্তরার শিপ-ইন্টারন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবরে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবারেও চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (৩রা জুলাই) গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নাসিরউদ্দিন পালোয়ানের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার জানান, ওই হামলায় একই পরিবারের আরো ৮ সদস্য আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তবে নিহতের পরিবারের দাবী এ ঘটনার ১ মাস পর কোনাবাড়ি থানায় হত্যার চেষ্টা মামলা রুজু হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  মামলার আসামি হল কোনাবাড়ি এলাকার মো.বাবুল হোসেনের ছেলে মো. ওয়াসিফ সালিম (২২), জরুন এলাকার শহিদুল মিয়ার ছেলে পাভেল (৩০), একই এলাকার রমযান আলীর ছেলে মো. মিনহাজ শেখ (২৫), কুদ্দুসনগর এলাকার রফিক মোল্লার ছেলে মো. ফজলে রাব্বী (২৭), জরুন এলাকার রূপা মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৬), একই এলাকার মৃত মোহাম্মদ খাঁনের ছেলে বিপ্লব খাঁন (৪০), সিয়াম (২২) পিতা বাঙ্গা মিয়া, নাওফিল রাব্বী (২৩) পিতা ও সাং অজ্ঞাত,জেলা সিরাজগঞ্জ, রাহিম (১৮) পিতা অজ্ঞাত,মাতা শারমিন সাং জরুন, সিহাফ (২৭) পিতা এরশাদ আলী, হাবিব (৪০) পিতা মৃত শফিজ উদ্দিন, আশিক (২২), জিসান (২৩), পিতা মোকলেছুর রহমান জেলা বরিশাল, নাজমুল (২০) পিতা অজানা গোপালপুর টাঙ্গাইল, আমির হোসেন (২৬) জেলা টাঙ্গাইল, বর্তমান ঠিকানা কোনাবাড়ি জরুন। মামলার বাদী নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান এজাহারে উল্লেখ করেন, অচেনা আরো ১৪ থেকে ১৫ জনের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। পূর্ব শক্রুতার জেরে গেল ২৭ জুন রাত আনুমানিক ১১টার দিকে বেআইনী জনতাবদ্ধে ধারালো দা, হকিস্টিক, লোহার রড, ও বাঁশের লাঠি সোটা নিয়ে বসত বাড়িতে প্রবেশ করে। ১নং আাসমি ওয়াসিফ সালিম এবং ৫নং আাসামি সালাউদ্দিন মিয়া অশ্লীল ভাষা প্রয়োগ করে। ওয়াসিফ সালিম এবং সালাউদ্দিনের হুকুমে সকল কিশোর গ্যাংয়ের সদস্যরা নাসিরউদ্দিন পালোয়ান (৯০), তাঁর বড় ছেলে আক্তার পালোয়ান (৫৪), লুৎফর পালোয়ান (৫০), ছোট ছেলে শাহ আলম পালোয়ান (৪৮), নাতিন শারমিন (২৭), নাতী শাহরিয়া (১৭) সহ পরিবারের ৮জনকে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে। এসময় নাসিরউদ্দিন পালোয়ানের মাথার ডান পাশে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে স্বজোরে কোপাতে থাকে সন্ত্রাসীরা। দায়ের কোপে নাসিরউদ্দিন পালোয়ানের মাথার খুলি উঠে যায়। পূর্ব শক্রুতার জেরে একই পরিবারের ৮জনকে এলোপাথারীভাবে দেশীয় অস্ত্রদ্বারা আঘাত করে এবং বাড়িতে লুটপাট করে তাঁরা চলে যায়। হামলা শিকার হয়ে গুরুত্বর জখম হয়ে পড়ে থাকেন সবাই। এসময় তাঁদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে ভর্তি করেন। তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে নাসিরউদ্দিন পালোয়ানের উন্নত চিকিৎসার জন্য উত্তরা শিব ইন্টারন্যাশনাল হসপিতালে তাকে ভর্তি করান। সেখানে লাইফ সাপোর্টে এক মাস থাকার পর গতকাল বুধবার রাত ১১টার দিকে নাসিরউদ্দিন পালোয়ানের মৃত্যু হয়।

জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি মো.সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে ৩০৭ হত্যার চেষ্টা মামলা হয়েছে। আদালতের মাধ্যমে সংজোন করে তা ৩০২ ধারায় হত্যা মামলা রুজু করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর