নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ মধ্যপাড়া আতাউর মার্কেট এলাকা থেকে ২০শে জুলাই রোববার গাজীপুর ফিড মিলের অ্যাকাউন্ট অফিসার এর লাশ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।
নিহত ব্যক্তি হলেন,টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার ফুলবাড়ী গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ মধ্যপাড়া আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার বাসায় ভাড়া থেকে গাজীপুর ফিড মিলের একাউন্স অফিসার হিসেবে কাজ করতেন। নিহতের সহকর্মী রুবেল রানা (৩৫) জানান,সকাল ১১ টার সময় রফিকুল ইসলামের ছেলে আমাকে ফোন করে বলে বাবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারছিনা। পরে অফিস থেকে দুইজনকে বাসায় খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়। তারা বাসায় এসে গেট তালাবদ্ধ দেখেন। পরে আমি নিজেই দুপুর ১২ টার সময় তার বাসায় আসি। বাড়ীর মালিককে নিয়ে গেটে তালা ভেঙে ভিতরে এসে দেখি তার মরদেহ খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এবং রুমের ভিতর জিনিস পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত রফিকুল ইসলামের ভাস্তি রুপা বলেন,আমি গার্মেন্টসে ডিউটিতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি চাচার লাশ খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি বলেন, এঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন,ঘটনাস্থলে গিয়ে খাটের উপর রক্তাক্ত অবস্থায় লাশ দেখা যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।