শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

কোনাবাড়ীতে নিজ ঘরের মিলল স্ত্রীর মরদেহ স্বামী গুরুতর আহত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট সংলগ্ন একতা টাওয়ারের পঞ্চম তলা থেকে রহিমা খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ । পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় নিহত রহিমা খাতুনের স্বামী ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত রহিমা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের কসাই এমরান হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় কসাই এমরান তাঁর স্ত্রী রহিমা ও মেয়ে শারমিনকে নিয়ে একতা টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের বাসায় ঢুকে এমরান ও রহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত এমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রহিমার মরদেহ মর্গে পাঠায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন আহম্মেদ বলেন, ‘মরদেহ উদ্ধারের পর তল্লাশি চালাতে গিয়ে এমরান হোসেনের পালস পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রহিমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর