শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

কোনাবাড়ীতে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ৬, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১১ টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। মারা যাওয়া দুই শিশু হলো রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে জুনায়েদ (১২)। সে বাবা-মার সাথে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাগানবাড়ি চার রাস্তার মোড় আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো। অন্যজন হলেন,সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তাতলা গ্রামের মোঃ শামীমের ছেলে। সে

তার বাবা-মার সাথে এনায়েতপুর মামুনের বাড়ি ভাড়া থেকে একই মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে যে কোন একসময় তারা দুইজন ওই ডোবায় গোসল করতে নামে। সম্ভবত সাঁতার না জানায় তারা ডোবার মাঝখানে গেলে তলিয়ে যায়। বেলা ১১ টার সময় ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো ছোট্ট ছোট্ট বাচ্চারা। হঠাৎ শামীম নামে এক শিশু তাদের দুই জনের লাশ পানিতে ভাসতে দেখে

চিকিৎসার শুরু করে। পরে আশেপাশের লোক জন এসে ডোবা থেকে ওই দুই শিশুর উপরে উঠায়। রুবেলে নামে এক স্থানীয় বাসিন্দা বলেন,ছোট্ট বাচ্চাদের চিৎকারে এগিয়ে এসে দেখি ডোবায় দুই শিশুর লাশ ভাসতেছে। পরে আমিসহ কয়েকজন পানিতে নেমে তাদের লাশ উপরে উঠাই। এর মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের সনাক্ত করে।

এঘটনায় পুরো এলাকায় চলছে শোকের মাতম। আশেপাশের আকাশ যেন ভাড়ী হয়ে আসছে।বাকরূদ্ধ হয়ে পড়েছেন ওই দুই শিশুর পরিবারের সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান,পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় ওই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর